পিরোজপুরে বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর সদর উপজেলা শাখার সাবেক সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মহিউদ্দিন মল্লিক নাসিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর সদর উপজেলার মল্লিকবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শংকরপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের নৃশংস হামলা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হ্‌নী বক্তব্যে উল্লেখ করা হয়।শংকরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার কামরুজ্জামান চাঁন, সাবেক সাংগঠনিক সম্পাদক সুমন খান, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম হাওলাদার, শাড়িকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারী, প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক, প্রধান শিক্ষক শাহ আলম, বশির আহম্মেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।মানববন্ধনের সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু।
বক্তারা আরও বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করতে একটি কুচক্রী মহল এ ধরনের হামলা চালাচ্ছে। প্রশাসনের নিরপেক্ষ তদন্ত ও কার্যকর পদক্ষেপ ছাড়া জনমনে নিরাপত্তা ফিরবে না।উল্লেখ্য, গত রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা মোঃ মহিউদ্দিন মল্লিক নাসির ও তার ভাতিজা রিয়াজ উদ্দিন মল্লিক নিপুর ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর আহত হন। প্রথমে তাদের পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নাসির মল্লিকের অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় জনগণ দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *