চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফখরুল
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
নিজ এলাকার চাঁদাবাজি ও দখলবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলামগীর।
এবার চাঁদাবাজির তথ্য জানতে ওয়েবসাইট চালু করেছেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে https://www.alamgirfortomorrow.com/ ঠিকানায় জানাতে বলেন তিনি।
ঠাকুরগাঁও-১ আসনের এমপি মির্জা ফখরুল ওই ওয়েবসাইটে সরাসরি তাকে সমস্যার কথা জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ঠাকুরগাঁও-১ এর যেকোনো এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, অন্যায়/অপরাধ বা যেকোনো সমস্যার কথা সরাসরি আমাকে আমার ওয়েবসাইট-এর মাধ্যমে জানান।
পোস্টে আরও বলা হয়েছে, ৭ জানুয়ারি ওয়েবসাইট উদ্বোধন হবার পর থেকে আমরা ইতোমধ্যে অনেক মেসেজ পেয়েছি। আমার টিম মেসেজ কম্পাইল করছে। শিগগিরই রেস্পন্ড করব।

