ঝিনাইদহে যাত্রীবাহী বাস থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মশিউর রহমান ঃ
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার কালা লক্ষ্মীপুর এলাকায় পূর্বাশা পরিবহনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী।
মো. হাসেম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে যাত্রীবাহী বাসে বিশেষ কায়দায় সংরক্ষিত অবস্থায় ৪৪টি প্যাকেটের ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৯ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাস বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

