ফুলপুরে নিহত তাইজ উদ্দিন হত্যা মামলায় ৬ আসামি গ্রেফতার

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বরুয়াই গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। উক্ত ঘটনায় আরো চারজন গুরুতর আহত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ১১ই ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৫টার দিকে এই ঘটনা ঘটে।

বরুয়াই গ্রামে শামসুল হকের মালিকানাধীন জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোর পূর্বক জমি দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার ফুলপুর থানায় অভিযোগ করলে বিরোধ আরো চরম আকার ধারণ করে।অভিযোগে প্রকাশ আবু বক্কর সিদ্দিক(৫৫), বাচ্চু হোসেন আলী(২৫), হাসেম মিয়া(৩০) সহ আবুল কাশেম মিয়া গংদের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। এতে বরুয়াই গ্রামের মোঃ তাইজুদ্দিন গুরুতর আহত হয়। হামলায় তার মাইনুদ্দিন সহ আরো তিনজন আহত হয়।

আহতদের উদ্ধার করে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তাইজুদ্দিনের মৃত্যু হয়। আহত মাইনুদ্দিনের অবস্থা অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এই বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রাশেদুল হাসান বলেন এলাকায় দীর্ঘদিন ধরে বিরোধের জেরে এই হত্যা কান্ড ঘটে। এসআই সানাউল্লাহ ফুলপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করছে ৬ জন আসামীকে। তাদেরকে সঠিক বিচারের আওতায় নেওয়ার জন্য বিঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *