দগরপুর আ: গনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ
মোঃ খোরশেদ আলমঃ
মতলব দক্ষিনের ঐতিহ্যবাহী দগরপুর আ: গনি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
১৭ ফেব্রুয়ারী মংগলবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান প্রধানের সভাপতিত্বে ও সরকারি শিক্ষক আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলন দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনতাহিনা পৃথুলা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ জাকির হোসেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা , এলাকার গণমানব ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মুনতাহিনা পৃথুলা ।
ক্যাপশনঃ মতলবে আঃ গনী উচ্চ বিদ্যালয়ে বর্ষীক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি মুনতাহীনা পৃথুলা ।

