খুলনা ডেভলপমেন্ট অথরিটি (কেডিএ) এর চেয়ারম্যানের সাথে কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বুধবার বেলা ১১:৩০ ঘটিকায় খুলনা ডেভলপমেন্ট অথরিটি (কেডিএ) চেয়ারম্যান এর কার্যালয়ে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসাইন, পিএসসি মহোদয়ের সাথে কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। সাক্ষাৎকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুলনা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও উন্নত নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অতঃপর কেডিএ এর চেয়ারম্যান মহোদয় পুলিশ কমিশনার মহোদয়কে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *