দাকোপের এস ডি এফ কর্মীরা ভাউচার দূর্নীতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
ভ্রাম্যমাণ প্রতিনিধি ঃ
খুলনার দাকোপে এস ডি এফ একটি উন্নয়ন মুলক প্রতিষ্ঠান।এ প্রতিষ্ঠানে WTP ও ঋণদান কর্মসূচি অব্যাহত আছে। বর্তমানে সিপিএসপি ম্যানেজার শহীদুল ইসলাম ও হিসাব রক্ষক মিঠুন WTP প্রোগ্রামে গ্রাম সমিতির সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ারকে বাধ্য করে মেশিন সারাইয়ের নামে ইচ্ছামত ভাউচার বানিজ্য করে চলেছে। যেমন মেশিনে কাজ করছে পাঁচ হাজার টাকা বিল করছে পঁঞ্চাশ হাজার টাকা। এ টাকা গ্রাম সমিতির সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ারের নিকট থেকে নিয়ে যাচ্ছে ম্যানেজার শহীদুল ইসলাম। কোন কোন গ্রাম সমিতির মটর ভুল বুঝিয়ে নিয়ে অন্যত্র বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে।যা সমিতির সদস্য ও সচেতন মহলের ভাষ্য। সদস্যরা কি যেন এক ভয়ে কিছু বলতে পারে না। আর এই সকল দূর্নীতিতে সহযোগিতা করছে অডিটর ঝর্ণা,এন জে ডি সি এস সভাপতি শিখা রায় ও হিসাব রক্ষক মিঠুন। অডিটর ঝর্ণাকে মুঠোফোন ০১৭২৪৫৯৭৫১৭ নম্বরে বিষয়টি জানতে চাইলে বলেন, ” এস ডি এফ কর্মীরা আর্থিক লেনদেনে জড়িত নয়। কর্মীরা সমিতিতে সুপারিশ করে মাত্র তাই আর্থিক দুর্নীতির কোন সুযোগ নেই” । এন জে ডি সি এস সভাপতি শিখা রায়ের মুঠোফোন ০১৯২৮০৩৩৬৯২ তে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। শহীদুল ইসলাম ফোন ধরে বলেন,” আমি এখন ফিল্ডে ব্যস্ত আছি পরে কথা বলেন” । রিজিওনাল ম্যানেজার অরুণ কুমার মন্ডল মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানি না । প্রমাণ পেলে অবশ্যই ব্যবস্থা নিবো ” । (চোখ রাখুন পরবর্তী খবরে )

