ময়মনসিংহের ফুলপুরে গৃহবধূ নিখোঁজ
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা থেকে এক গৃহবধূ নিখোঁজ হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম নিলুফা বেগম। ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামের সোহেল মিয়ার স্ত্রী নিলুফা।
সোহেল দম্পতি তিন মেয়ের মধ্যে দুই মেয়ে বিবাহিত। ০৫নং ফুলপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকার জনাব আলীর মেয়ে গৃহবধূ নিলুফা হঠাৎ নিখোঁজ হয়।
ঘটনার পরপরই সকল আত্মীয় স্বজনদের প্রতিবেশি সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার খোঁজ মেলেনি। এই ঘটনায় তার স্বামী ফুলপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

