বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলামের বাসায়
স্টাফ রিপোটার:
বিএনপির চেয়ার পার্সন তারেক রহমান সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় দেখা শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করতে রাত সাড়ে ৮টার দিকে তিনি নাহিদ ইসলামের বেইলি রোডের বাসায় পৌছান।
এ সময় তারেক রহমানের সঙ্গে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর নাহিদ ইসলামের বাসায় এনসিপি নেতা আখতার ও সার্জিস আলম উপস্থিত রয়েছেন। দীর্ঘ দেড় দশক পর এমন ‘ভূমিধস’ বিজয় দলটির কর্মী-সমর্থকদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার গঠনের পথে বিএনপি। আগামী ১৭ ফেব্রুয়ারি সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের ও বিকেলে মন্ত্রিসভার সদস্য শপথ হওয়ার কথা রয়েছে।

