মিষ্টি নিয়ে প্রতিদ্বন্দ্বীর বাড়িতে বিএনপির বিজয়ী প্রার্থী মোস্তাফিজ

জামালপুর প্রতিনিধি:
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল পরাজিত প্রতিদ্বন্দ্বী মজিবুর রহমান আজাদীর বাড়িতে মিষ্টি নিয়ে উপস্থিত হন মোস্তাফিজুর রহমান বাবুল। তার বাড়িতে গিয়ে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেছেন।

এ সময় দুই প্রার্থী কোলাকুলি করে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। বিজয়ী প্রার্থী নিজ হাতে প্রতিদ্বন্দ্বীর মুখে মিষ্টি তুলে খাওয়ান। জামায়াত প্রার্থী মজিবুর রহমান আজাদী বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান এবং নির্বাচনি এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচনের পর দুই প্রতিদ্বন্দ্বীর এই সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ, কোলাকুলি ও মিষ্টি বিনিময়ের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। স্থানীয় ভোটাররা এটিকে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন। অনেকেই মনে করছেন, ভোট-পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করতে এ ধরনের আচরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এমন সমঝোতা ও সহযোগিতার মনোভাব স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা দিয়েছে। স্থানীয়দের মতে, এটি সামাজিক ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

বিজয়ী প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ‘আমি ইতিবাচক রাজনীতিতে বিশ্বাসী। তাই বিজয়ের আনন্দ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে ভাগাভাগি করেছি। আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় থাকলে রাজনৈতিক মাঠে ও নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক পরিবেশ ও সুসম্পর্ক বজায় থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *