মিথ্যা অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

মোঃ আরিফুর রহমান, স্টাফ রিপোর্ট

শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা (উত্তর) পাড়ায় অবস্থিত পীরপাল নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কর্ণধার রাশেদুল ও বাহাদুরের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদে (১৪ ফেব্রুয়ারী) শনিবার দুপুরের দিকে স্থানীয় এলাকাবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে সংবাদ সম্মেলনে করেছে স্থানীয়রা ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবকরা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাহবুবুর আলম রানা বলেন, সম্প্রতি আমাদের এলাকায় ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাশেদুল ও বাহাদুরের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ।

অবসরপ্রাপ্ত সেনা সদস্য আক্কাস আলী বলেন, ঘটনার সঙ্গে রাশেদুল ও বাহাদুরের কোনো সম্পৃক্ততা নেই। তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করাসহ প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করছে একটি মহল যা সম্পূর্ণ বানোয়াট।

অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নাহিদুজ্জামান বলেন, রাশেদুল ও বাহাদুর দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড, মানবিক সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখেছেন। তাদের নামে ছড়ানো অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে একটি মহল পায়তারা করছে।

রাশেদুল ও বাহাদুরের অক্লান্ত পরিশ্রম ও ব্যক্তিগত অর্থায়নে পীরপাল নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পুনরুজ্জীবিত হয়েছে। রাশেদুল ও বাহাদুর মিলে তাদের নিজ অর্থায়নে এলাকার দুইটি পাড়ার জন্য কবরস্থান নির্মাণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা এলাকাবাসীর নিকট প্রশংসিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তারা নিজেদের স্বার্থের জন্য এসব করছে বলে দাবি করেন মাদ্রাসার সাবেক প্রধান শিক্ষক মুনায়েম আকন্দ।

পীরপাল মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক রিনা বেগমের মতে, রাশেদুল ও বাহাদুর শুধু এই প্রতিষ্ঠানের কর্ণধারই নন, তারা সমাজে ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। তাদের বিরুদ্ধে অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিষয়টি নিয়ে রাশেদুল ও বাহাদুরের সাথে ফোনে কথা হলে তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *