ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। শিগগিরই প্রকাশ করা হবে গণভোটের গেজেটও।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারাদেশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কারের ওপর জাতীয় গণভোট। শুক্রবার দুপুরে নির্বাচন কমিশন ২৯৭ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।

৩০০টি আসনের মধ্যে শেরপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো: নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখে ইসি। এছাড়া আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *