বিপুল ভোটের ব্যবধানে পাবনা-২ আসনে সেলিম রেজা হাবিব বিজয়ী
এম মনিরুজ্জামান:
বিপুল ভোটের ব্যবধানে পাবনা -২ আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব বেসরকারি ভাবে বিজয়ী লাভ করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট গ্রহণে অংশগ্রহণ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ তথা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশের সম্পন্ন হয়েছে। কোথায় ও কোন বিশৃংখলার খবর পাওয়া যায়নি।
অধিকাংশ ভোট কেন্দ্রে উপস্থিত ভোট কেন্দ্র পরিদর্শন কালে দেখা যায় নারী পুরুষ ও বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ আসনের ১৪০টি ভোট কেন্দ্র রয়েছে।
এর মধ্যে কেবল বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব ধানের শীষ প্রতীক পেয়েছে ২১৩৯৫০ ভোট ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কে এম হেসাব উদ্দিন দাঁড়ি পাল্লা প্রতীক পেয়েছে ৭৫৩৮৭ ভোট।

