দাকোপে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু কর্মদক্ষতা ও ব্যবহারে জনগণের মন কেড়ে নিয়েছে।
তাপস মহালদার ঃ
খুলনার দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু কর্মদক্ষতা দিয়ে সমগ্র উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন বলে এলাকাবাসীর অভিমত। তারা আরও বলেন,দাকোপে এবার ৫৫টা কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে স্পষ্টকাতর কেন্দ্র পরিদর্শন করেন তিনি। কোথাও কোন সমস্যা তৈরি হলে তাৎক্ষণিক ভাবে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সমাধা করেছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কোন যৌক্তিক দাবি নিয়ে তার কাছে যেয়ে হতাশ হয়ে ফিরে আসেনি। সচেতন মহল বলেন, ” ইউ এন ও সাহেবের এই সততা, কর্মদক্ষতা ও নিষ্ঠা সর্বোপরি সদালাপী এই মানুষটি দাকোপের সকল শ্রেণী পেশার মানুষের মনের কোঠায় স্থান করে নিয়েছে” । দাকোপের জনগণ মোঃ বোরহান উদ্দিন মিঠুর মত উপজেলা নির্বাহী কর্মকর্তার সুনাম বৃদ্ধিসহ দীর্ঘায়ু কামনা করেন।

