জামালপুরের ৫ আসনেই বিএনপি এগিয়ে
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকে প্রার্থী এম রশিদুজ্জামান (মিল্লাত) ৬৪ হাজার ৬২৫ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের নাজমুল হক (সাঈদী) ৪২ হাজার ৬৪৪ ভোট পেয়েছেন। এখানে ধানের শীষের প্রার্থী ২১ হাজার ৯৮১ ভোটে এগিয়ে আছেন।
জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯২টি ভোট কেন্দ্রের মধ্যে ৮০ টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান মাহমুদ (বাবু) ৭৭ হাজার ১৪৩ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছামিউল হক ৫৩ হাজার ১৭৫ ভোট পেয়েছেন। এখানে ধানের শীষের প্রার্থী ২৩ হাজার ৬৭৮ ভোটে এগিয়ে আছেন।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৫৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান (বাবুল) ১৬ হাজার ৭০ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মজিবুর রহমান (আজাদী) পাঁচ হাজার ১২৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী ১০ হাজার ৯৪২ ভোটে এগিয়ে আছেন।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ফরিদুল কবীর তালুকদার (শামীম) ১৭ হাজার ৯৫৩ এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল আওয়াল পাঁচ হাজার ২৯৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী ১২ হাজার ৬৫৫ ভোটে এগিয়ে আছেন।
জামালপুর-৫ (সদর) আসনে ১৬১টি কেন্দ্রের মধ্যে ১৯টি কেন্দ্রের ফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহ্ মো.ওয়ারেছ আলী (মামুন) ২২ হাজার ৯২৭ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুস সাত্তার ১২ হাজার ৮০৮ ভোট পেয়েছেন। এতে ধানের শীষের প্রার্থী ১২ হাজার ৮০৮ ভোটে এগিয়ে আছেন।

