খুলনা-১ আসনে বিরোধী জোট প্রার্থী কৃষ্ণনন্দীকে ৫০,৪৩৪ ভোট ব্যবধানে বিএনপি জোট প্রার্থী আমির এজাজ খান জয় পেয়ে ধন্যবাদ জানালেন তারেক রহমানকে
সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:
ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনী আসন ৯৯, খুলনা-১ আলহাজ্ব আমীর এজাজ খান ১,২০,০৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদন্ধী বিরোধী দলীয় জামায়াতে ইসলাম জোট মনোনীত কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬৯,৬৫৮ ভোট। এর মধ্যে ধানের শীষ প্রতিক (বটিয়াঘাটা ৬০,২৬৭ + দাকোপ ৫৯,৮২৫) = ১,২০,০৯২ ভোট ও জমায়াত জোট তথা দাড়িপাল্লা (বটিয়াঘাটা ৪৭,০৯৭ + দাকোপ ২২,৫৬১) = ৬৯,৬৫৮ ভোট মোট ৫০,৪৩৪ ভোট ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।
আমাদের অত্র পত্রিকার বিভাগীয় ব্যুরো চিফ সেখ রাসেল বিভিন্ন কেন্দ্রের সার্বিক অবস্থা তুলে ধরে বলেন, দাকোপ বটিয়াঘাটায় খুবই নিরপত্তার সাথে, কোন কোলাহল ছাড়ায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।
তবে এবার নারী ভোটারদের উপস্থিতি খু্বই বেশি দেখা গিয়েছে। ৬০ থেকে ১০১ বছরের বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধ মহিলাদেরও অংশগ্রহণ করতে দেখা গেছে। তারা খুবই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে আনন্দিত হয়েছে।
বিগত দিনে আওয়ামীলীগ শাসনামলে তারেক রহমান জেল জুলুম ও অত্যাচরের স্বীকার হয়েছেন। পাশাপাশি আর্থিক অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। তার সমর্থিত কর্মীরা খুবই সন্তোষ প্রকাশ করেছেন এবং আলহাজ্ব আমীর এজাজ খান তার সমর্থিত নেতা কর্মীদের দেশ গড়ার কাজে সহযোগীতা কামনা করেছেন।
এছাড়াও তারেক রহমান নমিনেশন দিয়ে তাকে প্রতিদ্বন্ধী করার সুযোগ করে দিয়েছেন এবং দাকোপ বটিয়াঘাটা বাসী ব্যাপক ভোট দেওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অভিনন্দন তারেক রহমান ও অভিনন্দন আলহাজ্ব আমীর এজাজ খানকে অত্র পত্রিকার পক্ষ থেকে।

