বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর সংবাদদাতা।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শুকরিয়া আদায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে জামালপুরের ইসলামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখা এই দোয়া মহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের সঞ্চালনায় এতে জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী,সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে বিএনপি’র ব্যাপক
বিজয় অজর্নের বরকতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *