পিরোজপুরের তিন সংসদীয় আসনে বিজয়ী হলেন
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন।
পিরোজপুর-১ (সদর–নাজিরপুর–ইন্দুরকানী)
এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর সেজো ছেলে মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট।পিরোজপুর-২ (কাউখালী–ভাণ্ডারিয়া–নেছারাবাদ)হাড্ডাহাড্ডি লড়াই শেষে এই আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বড় ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থী রুহুল আমিন দুলাল। তিনি পেয়েছেন ৬৩ হাজার ৭৯১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফলাফল ঘোষণা করে জানান, পিরোজপুর জেলার প্রতিটি আসনেই কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী

