জামায়াতের ‘মিয়া গোলাম পরওয়ার’ ও ‘কৃষ্ণ নন্দী’ কেনো জিততে ব্যর্থ হলেন?

বিশেষ প্রতিনিধি, ইমরান হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সেক্রেটারী মিয়া গোলাম পরওয়ার তার নিজ আসন খুলনা-৫ এ বিজয়ী হওয়ার লক্ষ্যে খুলনা-১ আসনে মাওঃ আবু ইউসুফকে সরিয়ে দিয়ে ডুমুরিয়া বাসী কৃষ্ণ নন্দীকে দিয়েছিলেন দাড়ি পাল্লা প্রতীক, এমনই ধারণা জনমনে। বিষয়টি দুই আসনের (খুলনা-১ ও খুলনা-৫) এর সকল ধর্মালম্বী ও শ্রেণি পেশার মানুষ ভালো ভাবে না নিয়ে ভোট ব্যালটেই তা প্রকাশ করেছেন।
অপরদিকে ক্লিন ইমেজের মানুষ খুলনা বটিয়াঘাটা উপজেলার আমীর/সভাপতি মাওঃ আবু ইউসুফ কে খুলনা-১ আসনের দাড়িপাল্লা প্রতিক দিয়েও গোলাম পরওয়ার তার নিজ আসন খুলনা-৫ রক্ষার্থে দাড়িপাল্লা প্রতিক দিয়েছিলেন দাকোপ বটিয়াঘাটা কৃষ্ণ নন্দীকে।
যোদিও দুই আসনে জামায়াতে ইসলাম দাড়িপাল্লার প্রতিদ্বন্ধী ছিলেন বিএনপি’র ধানের শীষ মার্কায় খুলনা-১ আমীর এজাজ খান, যিনি আওয়ামীলীগের আমলে বার বার কারাবরণ, জুলুমের শীকার হয়েছেন। তেমনি খুলনা-৫ আসনে আলী আসগর লবী।
খুলনা-৫ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মোহাম্মদ আলী আসগার (লবি)। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেয়ে। আলী আসগর লবী ২,৭০২ ভোট ভেয়ে জয়ী হয়েছেন।
অধিকাংশ জনমত যাচাইয়ে উঠে এসে ৭১ দেশ স্বাধীনতার বিরোধী বক্তব্য ও আওয়ামীলীগের প্রায় সম্পূর্ণ ভোট ব্যাংক জমা হয়েছে ধানের শীষ প্রতিকে। যে কারণে হেরেছেন, গোলাম পরওয়ার ও কৃষ্ণ নন্দী সহ ১১ দলীয় জোট মনোনীত অধিকাংশ প্রার্থীরাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *