রাত পোহালেই সারা দেশের ন্যায় দাকোপ বটিয়াঘাটায় জাতীয় নির্বাচন, ধানের শীষ দাড়িপাল্লা’র হাড্ডা হাড্ডি লড়াই

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
রাত পোহালেউ ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে খুলনা-১ দাকোপ বটিয়াঘাটা’য় জমে উঠেছে। ১২ জন প্রার্থীর মধ্যে জে,এস,ডির প্রশেনজিৎ দত্ত তারা ও গণ অধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান (ট্রাক) ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ায় মাঠে এখন ১০ জন প্রার্থী। কে হারে কে জেতে, এ মুহুর্তে সঠিকভাবে বলা না গেলেও জনমত যাচাই ও ভোটারদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী বিএনপির আমীর এজাজ খান ধানের শীষ প্রতিক ও জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী দাড়িপাল্লা মার্কা আলোচনার তুঙ্গে রয়েছে। এ দু’জনের মধ্যেই জয় পরাজয় নির্ধারিত হবে। তৃতীয় স্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার প্রার্থী মাওঃ আবু সাঈদ আসার সম্ভবনা রয়েছে।
অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (লাঙ্গল), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায় (কাস্তে), বাংলাদেশ মাইনরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায় (রকেট), বাংলাদেশ সম অধিকার পরিষদের সুব্রত মণ্ডল (দোয়াত কলম), দুই স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল (ঘোড়া) ও গোবিন্দ হালদার (কলস), শুনীল শুভ রায় (মোমবাতী) প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
এরই মধ্যে সিপিবির কিশোর কুমার রায় এর দুই উপজেলা দলের নিজস্ব কিছু ভোট রয়েছে। এছাড়া তিনি দাকোপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবেও পরিচিতি। অধ্যক্ষ অচিন্ত মন্ডল স্বতন্ত্র হলেও তিনি একজন শিক্ষিত ও চালনা পৌরসভার সাবেক মেয়র। গোবিন্দ হালদার তিনিও দাকোপের বাসিন্দা।
শেষ পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ভাবে হবে বলে সকলের ধারণা। নির্বাচন কমিশন ও প্রশাসন এ ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *