রাজবাড়ীতে সেনা বাহিনীর অভিযানে বিএনপি নেতাকর্মীদের ১০ দিনের কারাদণ্ড

সেখ রাসেল, দপ্তর সম্পাদক:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নির্বাচনে অবৈধভাবে প্রভাব বিস্তার, নাশকতা সৃষ্টি ও ইট পাটকেল মজুদ করার অভিযোগে হিলাল উদ্দীন নামে এক ব্যক্তিকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে বালিয়াকান্দি উপজেলার সহকারি কমিশনার(ভূমি) এহসানুল হক শিপন কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
দন্ডপ্রাপ্ত মো: হিলাল উদ্দিন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে। সে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থীর অন্যতম কর্মী ও বালু ব্যবসায়ী মো: বিল্লাল উদ্দিনের ছোট ভাই।

সহকারি কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, দুপুরে বালিয়াকান্দি সেনা ক্যাম্পের কমান্ডার মেজর রুবাইয়াতসহ একজন সেনা সদস্য নারুয়া বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে নারুয়া বাজারে হিলালের দোকান থেকে ৫৫টি লাঠি, ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়। কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশ্যে রাখা হয়েছিলো। তবে সেগুলো তার বড় ভাই মো: বিল্লাল উদ্দিন রেখেছে। তবে বিল্লাল উদ্দিন কে মুঠোফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেন নাই। এজন্য ১৮৬০ এর ১৭১ (চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুদ করার দায়ে মো: হিলাল উদ্দিন কে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *