তারাকান্দায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই

​মোঃ হেলাল উদ্দিন সরকার। ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
​ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৫ নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ সুতারপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে গ্রামের তিনটি পরিবারের মাথা গোঁজার শেষ সম্বলটুকু ছাই হয়ে গেছে।

​সরেজমিনে সুতারপাড়া গ্রাম ঘুরে দেখা যায়, রাইস কুকারে আগুন লেগে মানিক মিয়া, ইসলাম উদ্দিন ও অসম উদ্দিনের তিনটি টিনশেড ঘর। বসতভিটার সাথে সাথে ঘরে থাকা বিপুল পরিমাণ ধান, চাল এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের সব মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মুহূর্তের আগুনে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে পরিবারগুলো।
​গভীর রাতে পাশে দাঁড়ালেন মোতাহার হোসেন তালুকদার
​অগ্নিকাণ্ডের খবর পেয়ে গভীর রাতেই ঘটনাস্থলে ছুটে যান ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব মোতাহার হোসেন তালুকদার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং পুড়ে যাওয়া ঘরবাড়ি পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *