ফুলপুর-তারাকান্দায় ত্রিমুখী লড়াইয়ের আভাস: কে হাসবেন শেষ হাসি?

​মোঃ হেলাল উদ্দিন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা এখন ব্যাপক। আগামী ১২ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মূলত তিন ‘হেভিওয়েট’ প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।
​মোতাহার হোসেন তালুকদার: বিএনপি মনোনীত প্রার্থী (প্রতীক: ধানের শীষ), ​শাহ শহীদ সারোয়ার: স্বতন্ত্র প্রার্থী (প্রতীক: ঘোড়া),​ মুফতি মুহাম্মদুল্লাহ: বাংলাদেশ খেলাফত মজলিস (প্রতীক: রিকশা)। ​​সরেজমিনে নির্বাচনী এলাকার ২০টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে, মাঠ পর্যায়ে বিএনপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার (ধানের শীষ) এবং স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের (ঘোড়া) ব্যাপক জনসমর্থন রয়েছে। তবে গত দুই দিনের ব্যবধানে দৃশ্যপট কিছুটা পাল্টাতে শুরু করেছে। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহর ‘রিকশা’ প্রতীকের ব্যাপক প্রচার-প্রচারণা সাধারণ ভোটারদের নজর কেড়েছে, যা সমীকরণটিকে ত্রিমুখী লড়াইয়ে রূপ দিয়েছে।
​ভোটারদের প্রত্যাশা ও জল্পনা
​স্থানীয় ভোটারদের মতে, শেষ মুহূর্তে প্রচারণায় মুফতি মুহাম্মদুল্লাহর এগিয়ে যাওয়া মূল দুই প্রার্থীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফুলপুর ও তারাকান্দার মোড়ে মোড়ে এখন একটাই প্রশ্ন—কার ভাগ্যে জুটছে ত্রয়োদশ সংসদের টিকিট? এখন অপেক্ষা কেবল বৃহস্পতিবারের, যেদিন ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে কার পা পড়ছে জাতীয় সংসদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *