পিরোজপুরে জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ৪১৮টি ভোট কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে ১৬শ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।পুলিশ সুপার আরও জানান, নির্বাচন পর্যবেক্ষণ জোরদারে ১৩৫টি ভোট কেন্দ্রে বডি ক্যামেরা এবং ১৩৬টি কেন্দ্রে সাধারণ ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও ৬টি করে আইপি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে তিনি নিজে, রিটার্নিং অফিসার এবং সেনাবাহিনী মনিটরিং কক্ষ থেকে সার্বক্ষণিক নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন।তিনি বলেন, একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে মাঠে ৮শ সেনাবাহিনী সদস্য, ৫শ বিজিবি এবং প্রায় ৫ হাজার আনসার সদস্য মোতায়েন রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ সদস্য ও ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

