খুলনা ১, বটিয়াঘাটা সুরখালী ইউনিয়নে হাজার হাজার মানুষকে নিয়ে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সেখ রাসেল, বিভাগীয় ব্যুরো চিফ, খুলনা।
গতকাল রবিবার বিকাল তিনটায় বটিয়াঘাটা সুরখালি ইউনিয়নের আয়োজনে ১১ দলীয় জোটের প্রার্থীর জনসভা অনুষ্ঠিত।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, প্রধান আকর্ষন ঢা বি ছাত্র নেতা সর্বমিত্র চাকমা, প্রধান বক্তা হিসেবে ছিলেন খুলনা ১ এর জামায়াতে  মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির ইয়াছিন আরাফাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির মাওলানা আবু ইউসুফ,  নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী, খুলনা জেলা শ্রমিক কল্যাণের জয়েন্ট সেক্রেটারি আল আমিন গোলদার, ঢাকা উত্তরের শ্রমিক কল্যাণের জয়েন্ট সেক্রেটারি মাহবুব আলম মিলন, সভাপতি ২নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, হাজারেরও বেশি নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বলেন সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে আগামীতে ইনশাআল্লাহ দশ দলীয় জোট সরকার গঠন করবে। বিএনপি’র দলের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি করে, আমাদের নির্বাচনী কাজে বাধা প্রধান করছে। প্রশাসনের প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *