শাপলা কলি বিজয়ী হলে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি থাকবে না: মঠবাড়ীয়া নির্বাচনী জনসভায় —-আসিফ মাহমুদ সজীব ভূইয়া
মোঃ মনিরুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার:
শাপলা কলি প্রতীক বিজয়ী হলে দেশে আর কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতি থাকবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ড. শামীম হামিদীর শাপলা কলি প্রতীক বিজয়ের লক্ষ্যে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, “দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক।” তিনি অভিযোগ করে বলেন, “বিগত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে আরেকটি দল জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের হুঁশিয়ার করে দিতে চাই বাংলার মানুষ আপনাদের চরমভাবে প্রতিহত করবে।জনসভায় সভাপতিত্ব করেন মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল জলিল শরীফ। এতে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, জামায়াত মনোনীত পিরোজপুর-২ আসনের প্রার্থী শামীম সাঈদী, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

