ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের প্রশিপ্রশিক্ষণ কর্মশালা।
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
খুলনা জেলার পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ (০৮ ফেব্রুয়ারি ২০২৬) খুলনা জেলার পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসের আয়োজনে খুলনা পাবলিক কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, জেলা প্রশাসক, খুলনা; জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার, খুলনা; জনাব ফয়সল কাদের, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, খুলনা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ সোহেল সামাদ, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, খুলনা।
এ সময় পুলিশ সুপার, খুলনা তাঁর বক্তব্যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনারদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

