বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেএমপি কমিশনারঃ
এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে পুলিশ লাইন্স মাঠে মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের সভাপতি জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ক্রীড়া ও সংস্কৃতি সুষ্ঠু বিনোদনের অন্যতম মাধ্যম এবং একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করার জন্য উৎসাহ প্রদান করেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন । এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চা অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষার্থীদের মাদক ও অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলা সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শেষে তিনি বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জাকিয়া সুলতানা; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ ছয়রুদ্দীন আহম্মেদ; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব মোঃ গোলাম মোর্শেদ; মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলামসহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

