পিরোজপুরে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে

মোঃ মনিরুল ইসলাম চৌধুরী,স্টাফ রিপোর্টার:
পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জনসভা উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গত তিন দিন ধরে ৩৫ থেকে ৪০ জন কর্মী বিরামহীনভাবে কাজ করে দাঁড়িপাল্লার আদলে মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম স্থাপন, আলোকসজ্জাসহ সকল আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করছেন।আয়োজকদের আশা, পিরোজপুর জেলার সাতটি উপজেলাসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে এ জনসভায়।আগামী ৬ ফেব্রুয়ারি (শুক্রবার) পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মোয়াজ্জেম হোসেন হেলাল, পিরোজপুর – আসনের প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী, পিরোজপুর -২ আসনের প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর মুখপাত্র আল রাশেদ প্রধান, এনসিপি’র মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আক্তার মিতুসহ ১১ দলীয় বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *