বটিয়াঘাটা ৭ নং আমরিপুর ইউনিয়নে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত প্রার্থী নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

সেখ রাসেল, খুলনা বিভাগীয় প্রধান:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় খুলনা জেলা বটিয়াঘাটা ৭ নং আমিরপুর ইউনিয়নের আয়োজনে ১১ দলীয় জোটের সমর্থিত জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী শুক্রবার বিকাল ৩ টায় জনসভা অনুষ্ঠিত।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ১ এর জামায়াতে মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক স,ম,ইনামুল হক, সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি সালাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা আমির মাওলানা আবু ইউসুফ, নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী, খেলাফত মজলিসের বটিয়াঘাটা থানা সভাপতি মুফতি সলিমুল্লাহ এবং মাওলানা সিরাজুল ইসলাম সহ সভাপতি খেলাফত মজলিস খুলনা জেলা,অ্যাডভোকেট আসাপুর রহমান, এডভোকেট সুজায়েত আলী, মাওলানা হুমায়ুন কবির, থানা বাইতুল মাল সেক্রেটারী আব্দুল কাদের গাজী, ছাত্র নেতা ওমর হামজা, ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন সভাপতি হাফিজ উদ্দিন মিলন, ৬ নং ইউনিয়ন আমির মাওলানা নাজমুল হাসান, ২নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, হাজারেরও বেশি নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বলেন, সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে আগামীতে ইনশাআল্লাহ ১১ দলীয় জোট সরকার গঠন করবে। বিএনপি’র দলের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি করে, আমাদের নির্বাচনী কাজে বাধা প্রধান করছে। প্রশাসনের প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *