ঝিনাইদহ গোয়ালপাড়া বাজারে জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা –
চলো এক সাথে গড়ি বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে গোয়ালপাড়া বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোয়ালপাড়া বাজার ইউনিট জামায়াতের সভাপতি জহিরউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী আজম মো. আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড. হাবিবুর রহমান এবং এনসিপির জেলা প্রধান সমন্বয়ক তারেক রেজা। এছাড়াও স্থানীয় জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, দেশকে দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদকমুক্ত করতে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। তিনি আরও বলেন, একটি সৎ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য জামায়াত জনগণের সমর্থন চায়।
তিনি এলাকার সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের পক্ষে ভোট দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।##

