খুলনা বটিয়াঘাটায় ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

সেখ রাসেল, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ:
খুলনার বটিয়াঘাটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারনা উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ২ টায় বটিয়াঘাটা বাজারে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বটিয়াঘাটা থানা আমীর মাওঃ মোঃ আবু ইউসুফ এর সভাপত্বিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামী, প্রধান বক্তা বাবু কৃষ্ণ নন্দী ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াত ইসলাম মনোনীত এমপি প্রার্থী।
সভায় প্রধান অতিথি সহ অনেক বক্তারা বলেন, একটি দল বিদেশে লক্ষ লক্ষ টাকা পাচার করেছে, যে টাকা থাকলে দেশ ও জাতী উন্নত রাষ্টে পরিনত হতো। আমরা দেখেছি সরকারি দলে যারা থাকে তারাই অনিয়ম দূর্ণীতি বেশি করে থাকে। কিন্তু ৫ আগষ্ট/২৪ এর পর দেখলাম একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই সন্ত্রাসী, দখলবাজী, চাঁদাবাজী, হিন্দুদের জমি দখল, লুটপাট, নারী কেলেংকারী, পাথর মেরে মানুষ হত্যা, একের পর এক খুন হত্যা করেছে। আমাদের বিরোধী দল জামায়াত, ছাত্র শিবিরদেকে নিয়ে নানা প্রকার প্রোপাগন্ডা ছড়িয়েছে, কিন্তু তারা বিশ্ববিদ্যালয় নির্বাচনে তার জবাব পেয়েছে। এছাড়াও কৃষ্ণ নন্দী গোলাম পরোয়ারের নিকট দাকোপ বটিয়াঘাটা বাসীর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা হবে। দেশে ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: মাষ্টার শফিকুল আলম কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওঃ এমরান হোসাইন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা জেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওঃ শেখ মোঃ আবু ইউসুফ জেলা শুরা সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী, অধ্যাপক মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম জমাদ্দার সহ-সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা জেলা, মুন্সী মিজানুর রহমান কেন্দ্রীয় শুরা সদস্য ও সেক্রেটারী খুলনা জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী, অধ্যা: আব্দুর রব খুলনা জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী, এ্যাড. মুফতি ফিরোজুল ইসলাম সহ-সভাপতি খেলাফত মজলিস খুলনা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোঃ আব্দুল গফুর মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য আমীর হরিণটানা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভাইস প্রিন্সিপল মাওঃ আখতারুজ্জামান ভারপ্রাপ্ত আমীর দাকোপ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, হাফেজ মাওলানা আশরাফ আলী নায়েবে আমীর বটিয়াঘাটা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, আরাফত হোসেন মিলন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সভাপতি খুলনা মহানগর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আবু ইউসুফ সভাপতি খুলনা জেলা উত্তর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মু: ওয়েস কুরুনি সেক্রেটারী খুলনা জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মাহবুবুল আলম মিলন সহ-সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর উত্তর, মু: আল-আমিন গোলদার সহ-সম্পাদক খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, দেব প্রসাদ মন্ডল অধ্যক্ষ স্বর্ণদ্বীপ মহাবিদ্যালয় ডুমুরিয়া ও জামায়াতের অমুসলিম শাখার সেক্রেটারী, মুফতি সালীমুল্লাহ সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস বটিয়াঘাটা উপজেলা, এ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাস প্রধান সমন্বয়ক এনসিপি বটিয়াঘাটা উপজেলা, মোঃ জসিম এবি পার্টি খুলনা জেলা সেক্রেটারী, ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই বিশ্বাস সেক্রেটারী বটিয়াঘাটা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, এ্যাড. মনিরুল ইসলাম সেক্রেটারী হরিণটানা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী, অধ্যাঃ ওহিদুজ্জামান সেক্রেটারী দাকোপ থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাওঃ হুমায়ুন কবির সহ-সেক্রেটারী বটিয়াঘাটা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী, সেলিম বাহার সহ-সেক্রেটারী হরিণটানা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী, শাফায়েত হোসেন লিখন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হরিণটানা থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী, মোঃ আলামিন হোসেন যুব সেক্রেটারী দাকোপ উপজেলা, মোঃ গালীব উদ্দিন সভাপতি বটিয়াঘাটা উপজেলা পূর্ব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইমদাদুল হক সভাপতি বটিয়াঘাটা উপজেলা পশ্চিম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, মাহাদী হাসান সভাপতি দাকোপ উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, হাফেজ আবু হানীফা সভাপতি হরিণটানা থানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেক্রেটারি মোঃ আব্দুল কাদের গাজী বটিয়াঘাটা জামায়াতে ইসলামীর বাইতুলমাল সেক্রেটারী, সামাদ গাজী বটিয়াঘাটা সদর ইউনিয়নের সেক্রেটারী সহ আরও নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *