পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব একেএম আওলাদ হোসেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়।

অনুষ্ঠানের শুরুতে পিটিসি খুলনার সম্মানিত কমান্ড্যান্ট জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার) প্রধান অতিথিকে অভ্যর্থনা জানান। সকাল ৯:০০ ঘটিকায় প্রধান অতিথির অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে প্যারেডের আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। সু-সজ্জিত প্যারেড পরিদর্শন শেষে প্রধান অতিথি নবীণ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ও কর্মজীবনে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। দেশের কল্যাণে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার উদাত্ত আহব্বান জানান। অতঃপর প্রধান অতিথি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, পিএসসি (কমান্ড্যান্ট) আর্মি সার্ভিস কোর সেন্টার এণ্ড স্কুল, জাহানাবাদ সেনানিবাস, খুলনা; জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা এবং জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং জনাব এম এম সালাহউদ্দীন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি)৩ এপিবিএন, শিরোমণি, খুলনা। এছাড়া সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *