স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১২.১৫ ঘটিকায় হেলিকপ্টারযোগে বিজিবি সেক্টর সদর দপ্তর, খুলনার হেলিপ্যাডে মান্যবর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) অবতরণ করেন। সফরসঙ্গী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল মহাপরিচালক, বাংলাদেশ বর্ডার গার্ড, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) খোন্দকার রফিকুল ইসলাম, বিপিএম-সেবা, পিপিএম, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর মহাপরিচালক জনাব একেএম শহিদুর রহমান, বিপিএম, পিপিএম, এনডিসি। হেলিপ্যাডে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা জানান খুলনা বিভাগের সম্মানিত কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোখতার আহমেদ, খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, যশোর রিজিয়ন কমান্ডার, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি এবং বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, পিএসসি।

অতঃপর দুপুর ১২.৪৫ ঘটিকায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে, একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকলকে নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এ ব্যপারে কোন অনিয়ম কিংবা শৈথিল্য প্রদর্শন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সতর্ক করেন। এ লক্ষ্যে তিনি খুলনা বিভাগের জেলা প্রশাসকবৃন্দ, জেলার পুলিশ সুপারগণ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। সভা শেষে দুপুর ১৪.৪৫ ঘটিকায় তিনি হেলিকপ্টারযোগে খুলনা ত্যাগ করেন।

সভায় অন্যান্যদের মধ্যে খুলনা বিভাগীয় ও জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *