ফুলপুরে আত্মীয়ের লাশ দেখতে গিয়ে অটোরিকশা চাপায় শিশু জামিলা নিজেই লাশ হলেন

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আত্মীয়ের লাশ দেখতে গিয়ে অটোরিকশা চাপায় শিশু জামিলা আক্তারের মৃত্যু হয়েছে। সে হালুয়াঘাট উপজেলার নাগলা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। ময়মনসিংহে-শেরপুর সড়কের উপজেলার ধলী নামক স্থানে বুধবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জামিলা চরপাড়া পয়ারী গ্রামের নানা মন্না মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিল। ঐদিন নানির সঙ্গে ধলীকান্দরীর এক আত্মীয়ের লাশ দেখতে গিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়ে।
এইদিকে গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক ফাহাদ শেখ নিহত হয়েছে। বুধবার পাগলা-ত্রিমোহনী সড়কের কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি গ্রামে। তার বাবার নাম সেলিম শেখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *