অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের খুলনায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

আজ ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকালে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা জনাব একেএম আওলাদ হোসেন মহোদয় পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের বর্ণাঢ্য ও মনোজ্ঞ সমাপনী কুচকাওয়াজে যোগদানের নিমিত্তে খুলনায় আগমন করেন।

খুলনায় আগমন উপলক্ষে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান রেঞ্জ ডিআইজি, খুলনা জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনার কমান্ড্যান্ট (ডিআইজি) জনাব মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিপিএম (বার), খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ।

এসময় খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *