(ময়মনসিংহ ২) স্বামীকে বিজয়ী করতে মাঠে চষে বেড়াচ্ছে জননেতা মোতাহার তালুকদারের সহধর্মিণী
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ফুলপুর তারাকান্দা ময়মনসিংহ – ২ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মোতাহার তালুকদার। উক্ত বিএনপির যুগ্ম আহবায়ক তাকে বিজয়ী করতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন মোতাহার হোসেন তালুকদারের সহধর্মিণী ময়মনসিংহ জেলা উত্তর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি রেহেনা পারভিন ববি। তিনি স্বামীর জন্য ধানের শীষে ভোট চেয়ে জন সাধারণের বাড়ি বাড়ি ঘুরছেন।
গুরুত্বপূর্ণ এই আসনে মোতাহার হোসেন তালুকদার ছাড়াও ভোটে অংশ নিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ার। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত মুফতি মুহাম্মদুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া। হেবিয়েট প্রার্থী থাকায় ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে।
এদিকে ফুলপুর পৌরশহরের স্বামীর ধানের শীষেের পক্ষে ভোট চেয়ে স্থানীয়দের সাথে মোতাহার হোসেন তালুকদারকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান তিনি। শুধু শহরে নয় প্রতিদিন ময়মনসিংহ ২ আসনে ফুলপুর তারাকান্দা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন। মোতাহার হোসেন তালুকদার সহধর্মিণী রেহেনা পারভিন ববি। ভোটারদেরও সাড়া পাচ্ছেন বেশ।

