মতলবের নারায়ণপুর বাজারে ধানের শীষের বিশাল গণসংযোগ
মোঃ খোরশেদ আলমঃ
মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারে চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মো.জালাল উদ্দিনের ধানের শীষের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।শুক্রবার বিকাল সাড়ে চারটায় নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুন্সি এবং বিএনপি নেতা মিঞা মামুন,হাজী মাসুদ, জীবন তালুকদার, নুরুজ্জামান বেপারী,সুমন বকাউল,ইব্রাহিম তালুকদারের উদ্যেগে ধানের শীষের গণসংযো ও মিছিলটি ইউনিয়নের বারিগাঁও থেকে বের হয়ে নারায়ণপুর বাজার প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মালিক, কর্মচারী এবং পথচারীদের মাঝে ধানের শীষের লিফলেট বিতরণ করেন ড.মো.জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জিনিয়ার শারমিন সুলতানা। গণসংযোগ শেষে নারায়ণপুর বাজারস্থ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মুন্সির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো.জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জিনিয়ার শারমিন সুলতানা। এসময় আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ হাজী। এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা.শোয়েব আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, সদস্য সচীব রানা প্রধান প্রমুখ।
ছবিঃ মতলবের নারায়ণপুর বাজারের ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন ড.জালাল উদ্দিনের সহধর্মিণী ইন্জি: শারমিন সুলতানা।

