তারাকান্দায় সতন্ত্র প্রার্থীর প্রচারে বাঁধা, বিএনপি অফিস ভাঙচুর

মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার। ময়মনসিংহ ২ ফুলপুর তারাকান্দা আসনের সাবেক এমপি বিএনপির বহিষ্কিত সতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের ঘোড়া প্রতীকের প্রচারে বাঁধার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে ধানের শীষে প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের সমর্থকদের হামলায় দুইজন গুরুতর আহত হয়। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা হমলায় ধানের শীষের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। তারাকান্দা উপজেলার বিসকা বাজারে বুধবার অতর্কিত ভাবে এই হামলা চালায়।

জানা যায় সতন্ত্র প্রার্থী কারাবন্দী সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের সহধর্মিণী সৈয়দা নিগার সুলতানা নেতৃত্বে কর্মী সমর্থকরা ঐ দিন তারাকান্দা বিসকা বাজারে ঘোড়া প্রতীকের প্রচারণায় গিয়েছিলেন। এ সময় স্থানীয় ইয়াছিন নামে ধানের শীষের সমর্থক প্রচারণায় বাঁধার সৃষ্টি করে। এই নিয়ে হাতাহাতি ও মারধরের সৃষ্টি হয়। এক পর্যায়ে ধানের শীষের সমর্থকদের হামলায় স্থানীয় ঘোড়া সমর্থক মো হারুন অর রশীদ ও মোঃ রুবেল গুরুতর আহত হয়। এই ঘটনার পর ধানের শীষের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘোড়া প্রতীকের প্রচারনায় হামলার প্রতিবাদে সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের ছোট ভাই তারেক ইস্কান্দারের নেতৃত্বে বুধবার রাত আটটার দিকে ফুলপুরে ভিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের স্লোগান ছিল সাবেক এমপি শাহ শহীদ সারোয়ারের ঘোড়া প্রতীকের উপর হামলা কেনো প্রশাসন জবাব দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *