ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বটিয়াঘাটায় ১০ দলীয় জোট প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে পাথরিঘাটা গ্রামে ২ শতাধিক নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
খুলনার বটিয়াঘাটা উপজেলা ২ নং বটিয়াঘাটা ইউনিয়নে কাছারিবাড়ী পাথরিঘাটা গ্রামে সনাতন ধর্মালম্বী প্রায় ২ শতাধিক নারীদের কে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার সময়।
৭ নং ওয়ার্ল্ডের হিন্দু জামাতের সভাপতি গোপীনাথ মল্লিকের সভাপতিত্বে ও ইউসুফের সঞ্চালনায়, প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী কৃষ্ণ নন্দীর সহধর্মিনী সুচিত্রা নন্দী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলা শ্রমিক কল্যাণের সভাপতি আকলিমা রহমান, খাইরুন নাহার আফরোজা খানম, মাহমুদা সুলতানা সহ বিভিন্ন নারী নেতৃবৃন্দ। ঐ গ্রামের প্রায় ২ শতাধিক হিন্দু ধর্মালম্বী নারীরা উঠান বৈঠকে অংশগ্রহণ করে মনোযোগ সহকারে নেতৃবৃন্দের কথা শ্রবণ করেন। এ সময় প্রধান বক্তা বলেন, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলকে নিয়ে একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই এজন্যই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে কল্যাণ রাষ্ট্র গড়তে সহযোগিতা করার আহ্বান জানান এবং হ্যাঁ ভোটের পক্ষে কেন ভোট দিবেন এ বিষয়ে আলোচনা করেন।
উক্ত অনুণ্ঠানে রাস্তার পাশে বসে থাকা প্রায় ৬০ উর্ধ্ব ধ্রুবদাস সরকার, পিং-মৃত কেশবলাল সরকার, প্রায় ৫৫ উর্ধ্ব হরিপদ সরকার, পিং-মৃত নকুল সরকার বলছিলেন, আমরা কখনও দেখিনি বা শুনিনি জমায়াতের কেউ জমি দখল, ঘের দখল, চাঁদাবাজি, মারামারি করতে। মৃনাল নামে একজন বলছিলেন, আমরা চাই শান্তিতে বসবাস করতে, আমরা ৭১ এর পর থেকে দেখছি না কে কি করে, যে যাই বলুক আমরা বুঝে গেছি।
