সংসদীয় ৯৯, খুলনা ১ দাকোপ-বটিয়াঘাটা ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীর গণসংযোগ
সেখ রাসেল, খুলনা জেলা ব্যুরো চিফ:
খুলনা বটিয়াঘাটা ৪ নং সুরখালী ইউনিয়নের বারোআড়িয়া বাজারে ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী জনাব কৃষ্ণনন্দী বাবুর বিশাল এক পথা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩ টায়। উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ দলীয় সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী। ৪ নং সুরখালি ইউনিয়ন আমির ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। খুলনা ১ আসন পরিচালক মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, নায়েবে আমির মাওলানা আশরাফ আলী, সেক্রেটারি আব্দুল হাই বিশ্বাস, সহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্বতৃতায় বলেন আমরা একটি কল্যাণকর রাষ্ট্র গড়তে চাই,আমরা সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত ও ন্যায় ইনসাফ ভিত্তিকও অসাম্প্রদায় একটি রাষ্ট্র গঠন করব তাই দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানায়।

