ছাতকে সাবেক পৌর মেয়র গ্রেফতার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতক পৌরসভার সাবেক মেয়র ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহীনি। বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটির পাটানটুলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানা যায়। আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভার পর পর চারবারের নির্বাচিত মেয়র ছিলেন। সর্বশেষ জুলাই গণভুত্তানের পর থেকে তিনি পলাতক ছিলেন। এদিকে ছাতক পৌসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীর গ্রেফতার হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা লক্ষ্য করা গেছে। সর্বশেষ পৌর নির্বাচনে আবুল কালাম চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *