**সৎ–যোগ্য–ন্যায়নিষ্ঠতার প্রতীক বাগেরহাট-৪ আসনে গণমানুষের ভরসা অধ্যক্ষ আব্দুল আলীম দাঁড়ি-পাল্লায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান**
এস.এম.সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট-৪ আসনেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতিতে সৎ, যোগ্য ও ন্যায়নিষ্ঠ নেতৃত্বের প্রতীক হিসেবে গণমানুষের আস্থার জায়গা হয়ে উঠেছেন অধ্যক্ষ আব্দুল আলীম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় এ আহ্বান জানান অধ্যক্ষ আব্দুল আলীম স্যারের নির্বাচনী চিফ এজেন্ট হাফেজ সুলতান আহমেদ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “অধ্যক্ষ আব্দুল আলীম একজন আদর্শবান, সৎ ও ন্যায়পরায়ণ মানুষ। তাঁর রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। বাগেরহাট-৪ আসনের টেকসই উন্নয়ন ও সুশাসনের জন্য তাঁর বিকল্প নেই।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দাঁড়ি পাল্লা মার্কার নির্বাচনী চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান মনির। তিনি বলেন, “অধ্যক্ষ আব্দুল আলীমের নেতৃত্ব মানে দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায়ভিত্তিক শাসন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়া। তাই দাঁড়ি-পাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করা সময়ের দাবি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর যুব জামায়াতের সভাপতি ও সাংবাদিক নিয়াজ, মোরেলগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সহ-সভাপতি এস এম সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি রমিজ উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক শিব সজল যিশু ঢালী, যুগ্ম সম্পাদক একলাস শেখ, সাংবাদিক নজরুল ইসলাম শরীফ, সাংবাদিক রফিকুল ইসলাম, সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক আমিনুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

