কেএমপিতে বার্ষিক পুলিশ সমাবেশ–২০২৬ অনুষ্ঠিতঃ এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা

খুলনা মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আজ ২৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ–২০২৬ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের মাধ্যমেই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়।

সমাবেশে কেএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় অনুষ্ঠিত ক্রীড়া ইভেন্টগুলোর মধ্যে বেলুন ফুটানো (এএসপি হতে তদূর্ধ্ব অফিসারগণ) ১ম স্থান ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান, ২য় স্থান ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম,৩য় স্থান সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) জনাব মোঃ মাহাবুবুর রহমান, ছোট গোলপোস্টে ফুটবল কিক করা (এএসপি হতে তদূর্ধ্ব অফিসারগণ) ১ম স্থান বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ২য় স্থান অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোসাঃ শারমিন সুলতানা রাখী, ৩য় স্থান অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব শামীমা আক্তার সুমী, পিপিএম-সেবা, নবাবী হাঁটা (পুলিশ পরিদর্শক) শামিম ১ম স্থান, কাজী তৌয়বুল্লা ২য় স্থান, এনামুল ৩য় স্থান, ১০০ মিটার দৌড় (নারী কনস্টেবল) হাসি ১ম স্থান, ফারজানা ২য় স্থান, লাবন্য ৩য় স্থান, ১০০ মিটার দৌড় (কনস্টেবল) ইকবল ১ম স্থান, সবুজ ২য় স্থান, তারেক ৩য় স্থান, ২০০ মিটার দৌড় (এএসআই) জামাল ১ম স্থান, নয়ন ২য় স্থান, ফিরোজ ৩য় স্থান, ৪০০ মিটার দৌড় (কনস্টেবল) তরিকুল ১ম স্থান, সেলিম ২য় স্থান, সজিব ৩য় স্থান, দ্রুত হাঁটা (সিভিল স্টাফ) ইসা আলী ১ম স্থান, বুখারী ২য় স্থান, মোহাম্মদ আলী ৩য় স্থান, আইকিউ টেস্ট (এসআই/সার্জেন্ট) আব্দুর রহিম ১ম স্থান, নজরুল ২য় স্থান, রাশেদুল ৩য় স্থান, দড়ি টানাটানি (পুলিশ লাইন্স বনাম অন্যান্য) এসএএফ বিভাগ জয়লাভ করে, হাঁড়ি ভাঙা (নারী কনস্টেবল) লিমা ১ম স্থান, রত্মা ২য় স্থান, মুক্তা ৩য় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যরা চমৎকার নৈপুণ্য ও ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় বলেন, শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধিতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া চর্চা একটি সুস্থ, দক্ষ ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং খেলোয়াড়বৃন্দ মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *