বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ৮ মাসে ২৪২ কেজি হরিণের মাংস ৩৫১টি ট্রলার জব্দ বন রক্ষার যোদ্ধা ৩১১ বন অপরাধী আটক
এস. এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে : দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে গত ৮ মাসে বন অপরাধে ৩১১ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৪২ কেজি হরিণের মাংস এবং জব্দ করা হয়েছে ৩৫১টি ট্রলার ও নৌকা সহ অন্যান্য সামগ্রী।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত মে থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের বনাঞ্চলে বনরক্ষীদের অভিযান চালিয়ে অবৈধভাবে হরিণ শিকার, মাছ ও কাকড়া ধরাসহ অন্যান্য বন অপরাধে ৩১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন মামলা দায়ের করে তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ৮ মাসে সুন্দরবনের বিভিন্ন স্থানে জব্দ করা হয়েছে: ২৪২ কেজি হরিণের মাংস, ৩৫১টি ট্রলার ও নৌকা ৬১,০০০ ফুট হরিণ ধরার মালা ফাঁদ, ৯০ বোতল কীটনাশক, ৭০০ কেজি বিষযুক্ত মাছ, ৮১৬ কেজি কাকড়া, ৫,৫০০টির মতো কাকড়া ধরার চারু, ২৩১টি মাছ ধরার জাল, ২২ বস্তা শুঁটকি মাছ, অন্যান্য বনজ সম্পদসহ ২১৭ কেজি বিভিন্ন প্রজাতির মাছ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, “সুন্দরবনে হরিণসহ বন্যপ্রাণী রক্ষায় বনরক্ষীরা নিয়মিত হেটে এবং নদীপথে টহল কার্যক্রম চালাচ্ছেন। এই অভিযানের ফলে গত ৮ মাসে ৩১১ জনকে আটক করা হয়েছে। অভিযানটি ব্যাপক সফল হয়েছে এবং বন অপরাধ ক্রমেই কমে আসছে।

