কেএমপিতে ক্রিকেট টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিতঃ

এম এ জলিল বিভাগীয় প্রতিনিধি খুলনা
আজ ২৬ জানুয়ারি বিকাল ০২.৩০ ঘটিকায় নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে টিম-এ এবং টিম-ই এর মধ্যে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয় মাঠে উপস্থিত থেকে ক্রিকেটের মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

শুরুতে টস জিতে কেএমপি টিম-এ এর ক্যাপ্টেন মোঃ ইলিয়াস হোসেন ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আম্পায়ার নায়েক নওশেদ কবির এবং কনস্টবল আরাফাত হোসেনের পরিচালনায় ২০ ওভারের খেলায় তারা ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০ উইকেটের বিনিময়ে সংগ্রহ করেন ২০১ রান।

টিম-ই এর ক্যাপ্টেন মোহেদী হাসান এর দল ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ২০২ রান করতে সক্ষম হন এবং ম্যাচে জয়লাভ করেন। খেলায় ম্যান অব দা সিরিজ হিসেবে মোঃ শুভ, বেস্ট বোলার কনস্টবল জিহাদ এবং ম্যান অব দা ম্যাচ হিসেবে স্বীকৃতি লাভ করেন কনস্টবল মেহেদী হাসান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পুলিশ সদস্যদের মধ্যে কর্মোদ্দীপনা বাড়াতে এবং মানসিকভাবে উজ্জীবিত করতে পুলিশ কমিশনারের এই উদ্যোগ পুলিশ সদস্যদেরকে দারুনভাবে উদ্দীপ্ত করেছে। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকার কোন বিকল্প নাই। আর এজন্য পুলিশ সদস্যদেরকে খেলাধুলার চর্চা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

পুলিশ কমিশনারের সাথে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) বর্তমানে ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং খেলোয়াড়বৃন্দ মাঠে উপস্থিত থেকে মনোমুগ্ধকর খেলা উপভোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *