দিনের ভোট আর রাতে হবে না
মোঃ হেলাল উদ্দিন সরকার। স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেছেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে এখন আর দিনের ভোট রাতে হবে না। শুক্রবার ২৩ জানুয়ারি রাতে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের এবং ৫নং ওয়ার্ডের গুনাপাড়ায় এক উঠান বৈঠকে এইসব কথা বলেন তিনি।
এসময় বওলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. সোলায়মান ফকির, সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সদস্য মো. হারুন অর রশিদ ফকির, উপজেলা বিএনপির সদস্য মো. জহুরুল হোসেন কেশু, আব্দুল হাই মেম্বার, মো. রজব আলী ফকির, আনোয়ার হোসেন খান মেম্বার, বিএনপি নেতা মোবারক হোসেন তালুকদার, তৌহিদুল তালুকদার, ওবায়দুল হাসান তালুকদার, ইউনিয়ন যুবদলের আহবায়ক সভাপতি আবু ইউসুফ রাসেল, ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শেখ, উপজেলা ছাত্রদল নেতা শফিকুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাইদ আলী, ওয়ার্ড বিএনপির নেতা জয়নাল উদ্দিন ফকির, বওলা বাজার ও বিভিন্ন ব্যবসায়ীসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

