শিমুল বিশ্বাসের বিশাল নির্বাচনী জনসভা চরতারাপুরের তারাবাড়ীয়া

এম মনিরুজ্জামান, পাবনা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির প্রয়াত চেয়ারর্পাসের বিশেষ সহকারী ও শ্রমিক নেতা, ধানের শীষের কান্ডারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সন্জু।
চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহমত আলী শেখের সভাপতিত্বে ও সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসিম বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুছা, সাবেক সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহদুন্নবী স্বপন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, সদস্য ফরহাদ জোয়ারর্দার,বীরমুক্তিযোদ্ধা ফেরদৌস আলম খান গেদামনি,অবসরপ্রাপ্ত জর্জ আব্দুল হামিদ,অ্যাডভোকেট আরশেদ আলম, সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ, চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি মির্জা আব্দুল বারেক। এ সময় আরো বক্তব্য রাখেন, যুবদল নেতা সালাম, ছাত্র নেতা শেখ পাপ্পু, তারিক প্রমুখ।
সার্বিক পরিচালনা করেন, বিএনপি নেতা নায়েব আলী। এছাড়াও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন, শামসুর রহমান শিমুল বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *