দাঁড়িপাল্লা আপনাদের মার্কা, ভোট দিয়ে জয়যুক্ত করুন-নকলায় গোলাম কিবরিয়া
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ১০ দলীয় জোটের মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি বলেছেন আপনারা অনেক এমপি বানাইছেন, তারা আমাদের প্রত্যাশিত কিছুই দিতে পারেনি।
আপনারা সকলে মিলে যদি দাঁড়িপাল্লা প্রতীকে আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করেন সেটা আমাদের সকলের কল্যাণ নিয়ে আসবে।
গোলাম কিবরিয়া ২৪ জানুয়ারি শনিবার নকলা উপজেলার গণপদ্দী ও নকলা ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে পথসভায় ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন।
তিনি বলেন আমি যে দাঁড়িপাল্লা মার্কাটা নিয়ে এসেছি এটা আমার মার্কা নয়। এটা আপনাদের মার্কা। আমি আমার জন্য কিছু করতে আসিনি। আমি করতে এসেছি আপনাদের জন্য। আপনাদের আগামীদিনের সন্তানদের জন্য। সুতরাং ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করুন।
গোলাম কিবরিয়া বলেন আমরা চিকিৎসা নিয়ে কাজ করব, শিক্ষা নিয়ে কাজ করব, উন্নত কৃষি ও যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করব। সর্বোপরি আমাদের কাজ হবে জনগণের কল্যাণে, দেশের কল্যাণে।
ওইসময় জামায়াতে ইসলামী নকলা উপজেলা শাখার আমির গোলাম সরোয়ারসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী, জাতীয় যুব শক্তি শেরপুর জেলার যুগ্ম সদস্য সচিব এসএম মাসুমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

