বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ফাহিম চোধুরী
জাহাঙ্গীর হোসেন, শেরপুর : বাবা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও হুইপ প্রয়াত আলহাজ্ব জাহেদ আলী চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে নকলা উপজেলা সদরের বাসভবন থেকে চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামের বাড়িতে বাবার কবর জিয়ারত করতে যান ফাহিম চৌধুরী।
ওইসময় উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও সাবেক যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক, পৌর বিএনপির আহবায়ক কামরুজ্জামান লিটন বিএসসি, উপজেলা যুবদলের সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুমসহ অনেকেই ফাহিম চৌধুরীর সাথে ছিলেন
ফাহিম চৌধুরী বলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন। যেখানে থাকবেনা কোন দারিদ্র্যতা, থাকবেনা কোন ধর্মীয় বিবাদ। শুধু থাকবে উন্নয়ন আর উন্নয়ন। সুতরাং আপনারা সবাই মিলে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করুন।
তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকারকে হরণ করেছে, লোটপাট করেছে, দেশের অর্থ বিদেশে পাচার করেছে, দেশটাকে নরকে পরিণত করেছে। সারাদেশের মত আমার নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ীতে দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। আমি নকলা-নালিতাবাড়ীবাসিকে সুসংবাদ দিতে চাই আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আমি এলাকার কাঙ্খিত উন্নয়ন করব। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা, বেকার সমস্যাসহ সকল বিষয়ে আমি কাজ করব ইনশাহআল্লাহ।

